Web Analytics

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে ঢাকায় আসা সাত যাত্রীর ব্যাগ থেকে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।

এনবিআরের তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ওপর গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি করা হয়। ফ্লাইটটি ওই দিন আনুমানিক পৌনে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহের পর যাত্রীরা গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।

আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার কাছ থেকে ৭ লিটার এবং মো. ইমরান ও বাবুল মিয়ার কাছ থেকে ৬ লিটার করে মদ পাওয়া যায়। মো. নাফিজ সাবাত ও আল আমিন শেখের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার করে এবং সাদ্দাম হোসেনের কাছ থেকে ৩ লিটার জব্দ হয়। এনবিআর বলেছে, ঘটনাটি ব্যক্তিগত বহন নাকি সমন্বিত পরিকল্পনার অংশ, তা খতিয়ে দেখা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।