Web Analytics

ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় সোমবার ও মঙ্গলবারের সহিংস ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা ছাত্রসংসদ নেতা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউটিএল সভাপতি অধ্যাপক ড. আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাঈর মুহাম্মদ এহসান এ অবস্থান জানান।

বিবৃতিতে ইউটিএল দাবি করে, আহত শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হওয়ার পরও সেখানে হামলা হয়েছে এবং ছাত্রদলের কর্মীরা হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে। আহতদের দেখতে যাওয়া ইউটিএলের সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুককেও অবরুদ্ধ রাখার অভিযোগ করা হয়।

সংগঠনটি সব ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। অবরুদ্ধ শিক্ষকদের দ্রুত মুক্তি, সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত এবং সহিংসতার বদলে সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতপার্থক্য নিরসনের আহ্বান জানায় ইউটিএল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।