Web Analytics

আন্তর্জাতিক বিচার আদালত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে ৯-৬ ভোটে রায় দিয়েছেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান গণহত্যার শামিল। আইসিজের ইতিহাসে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করার এটি প্রথম রায়। ১৯৪৮ সালের গণহত্যা সনদের গুরুত্ব নতুন করে বেড়েছে এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইসরাইলের চলমান মামলার আইনি বিশ্লেষণেও এর প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

গণহত্যার উদ্দেশ্য নির্ধারণে আদালত আগের মানদণ্ড বহাল রেখেছেন। অর্থাৎ, কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায়ই কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হতে হবে। তবে বাস্তুচ্যুতি বা শাস্তির মতো অন্য উদ্দেশ্য থাকলেও গণহত্যার অভিপ্রায় বাতিল হয় না। আদালত নিহতের সংখ্যা ছাড়াও লক্ষ্যবস্তু হওয়া প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গার সামগ্রিক পরিস্থিতি, মানসিক ক্ষতি, যৌন সহিংসতা ও প্রজনন সক্ষমতার ওপর প্রভাব বিবেচনা করেছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মিয়ানমার মামলার রায় ইসরাইলের বিরুদ্ধেও একই ফল নিশ্চিত করে না; প্রমাণ, পরিস্থিতি ও আইনি যুক্তি আলাদাভাবে মূল্যায়িত হবে। শিশুদের ওপর হামলা, গ্রাম ধ্বংস এবং জমি পরিষ্কার করে নতুন স্থাপনা নির্মাণের বিষয়ও রায়ে গুরুত্ব পেয়েছে। দক্ষিণ আফ্রিকার ইসরাইলবিরোধী মামলা এবং জার্মানিকে নিয়ে নিকারাগুয়ার মামলা আইসিজেতে বিচারাধীন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।