Web Analytics

বাংলাদেশ ব্যাংক দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর আমানতকারীদের প্রায় ৪ হাজার কোটি টাকা ফেরত দিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে প্রায় ৮ লাখ ২২ হাজার আমানতকারীকে এই অর্থ প্রদান করা হয়েছে। একীভূত ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

প্রতিবেদন অনুযায়ী, এসব ব্যাংক পূর্বে দুই প্রভাবশালী ব্যবসায়ীর নিয়ন্ত্রণে ছিল এবং জামানতবিহীন ঋণ বিতরণের মাধ্যমে আর্থিক সংকটে পড়ে। গত বছর অন্তর্বর্তী সরকার শরিয়াহভিত্তিক এই পাঁচ ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক গঠন করে। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি এবং বাকি ১৫ হাজার কোটি টাকার শেয়ার আমানতকারীদের দেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানান, প্রথমে অর্থ ফেরত দেওয়ায় আস্থা কিছুটা ফিরলেও ব্যাংক রেজুলেশন আইনে সংশোধনের ফলে আগের মালিকদের ফেরার সুযোগ তৈরি হওয়ায় নতুন করে আমানত উত্তোলনের চাপ দেখা দিয়েছে। এতে আস্থার সংকট গভীর হচ্ছে এবং সরকারকে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।