Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি অভিযোগ করেছেন, ‘শত্রুরা’ মুসলিম বিশ্বে বিভেদ ও অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে। এ ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি ইঙ্গিত করেন। তাঁর ভাষ্য, তারা ইরানসহ বিভিন্ন দেশের মুসলিম জনগণের মধ্যে জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে বিভেদ তৈরির অজুহাত হিসেবে কাজে লাগাতে চায়।

খামেনি বলেন, কথিত শত্রুরা ইসলামী উম্মাহর বিভাজন এবং শক্তি দুর্বল হওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উপযুক্ত সময় পেলে তারা নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চায় বলেও তিনি দাবি করেন। মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনি জনগণ এতটা অসহায় হয়ে দখলদারদের নিপীড়ন ও অপরাধের শিকার হতো না।

মুসলিম দেশগুলোর সরকারপ্রধানদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করা, তাদের পরিকল্পনা বোঝা এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান খামেনি। তিনি যুক্তরাষ্ট্রের শাসকগোষ্ঠী ও ‘ভুয়া জায়নবাদি শাসনব্যবস্থা’কে ঐক্য ও বন্ধুত্বের শপথবদ্ধ শত্রু হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, তারা শুধু ইরান, ইরানি জনগণ ও ইসলামী প্রতিরোধ ফ্রন্টের নয়, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ পুরো মুসলিম উম্মাহর শত্রু।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।