Web Analytics

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আগামী ৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০টি বৃহৎ হজ এজেন্সিকে নির্দেশ দিয়েছে। ২৫ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে বলা হয়, ভিসা প্রক্রিয়ার আগে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা গ্রহণ এবং গ্রুপিং সম্পন্ন করতে হবে। চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট এজেন্সিগুলোর অধীনে ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনো বাকি রয়েছে, যার মধ্যে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেসের ১ হাজার ৩০৬ জন এবং এহসান এয়ার ট্রাভেলসের ১০ জনের পরীক্ষা সম্পন্ন হয়নি।

মন্ত্রণালয় জানায়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০ মার্চের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করতে হবে। তবে স্বাস্থ্য পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শেষ করার পর ভিসা পেতে সাধারণত ৫ থেকে ১০ দিন সময় লাগে, কারিগরি জটিলতা দেখা দিলে সময় আরও বাড়তে পারে।

ঈদুল ফিতরের ছুটিতে বাংলাদেশ ও সৌদি আরবের দপ্তর বন্ধ থাকতে পারে বলে মন্ত্রণালয় সতর্ক করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম শেষ করতে এজেন্সিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।