Web Analytics

ঢাকা মহানগর দায়রা জজ আদালত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব ও দুটি বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দুদকের সহকারী পরিচালক রাসেল রনি এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকার ও অন্যান্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগে তদন্ত চলছে। অভিযোগে আরও বলা হয়, তারা ব্যাংক ও বিও হিসাব থেকে অর্থ স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন, যা ভবিষ্যতে অর্থ উদ্ধারে বাধা সৃষ্টি করতে পারে। এ কারণে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ধারা ১৪ অনুযায়ী হিসাবগুলো অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে গত ৯ ডিসেম্বর আদালত বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী, ভাই ও স্ত্রীর বোনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।