Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী সুলতানা বেগমকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক সুলতানা বেগমের বয়স ৩৫ বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ এবং সদর উপজেলার সেহলা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির ভাষ্য অনুযায়ী, ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ভারতে প্রবেশের সময় আইসিপি কমান্ডারের দায়িত্বে থাকা ৫৯ বিজিবির নায়েব সুবেদার আখতারুজ্জামানের নেতৃত্বে তাকে আটক করা হয়। বিজিবি তাকে নিষিদ্ধ সংগঠনের নেত্রী হিসেবে জানিয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নাশকতার একটি মামলার তথ্য পাওয়া গেছে। মামলাটি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দায়ের করা হয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।