Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দুই দেশকে আবার আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে এ কথা জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি। এএফপির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

আন্দরাবি বলেন, এমওইউয়ের আওতায় সব পক্ষকে পুনরায় আলোচনায় ফিরিয়ে আনতে ইসলামাবাদ কাজ করছে। পাকিস্তান এ উদ্যোগে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান সংশ্লিষ্ট দেশগুলোকে চুক্তির আওতায় কৌশলগত পর্যায়ের আলোচনা আয়োজনের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নে উৎসাহিত করছে। সমঝোতা স্মারকের অধীনে আলোচনার প্রক্রিয়ায় সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করাই ইসলামাবাদের প্রচেষ্টার লক্ষ্য বলে মুখপাত্রের বক্তব্যে উঠে এসেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।