Web Analytics

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোহাম্মদ মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। রাষ্ট্রপতি জিয়া হত্যার মামলায় সামরিক ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত ১৮ কর্মকর্তার একজন ছিলেন মোজাফফর। তিনি দীর্ঘদিন ভারতে পলাতক থেকে নাম পরিবর্তন করে মাঝে মাঝে দেশে আসতেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিদ্রোহী সেনারা রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করে। মেজর মোজাফফর তখন মেজর জেনারেল আবুল মনজুরকে ফোনে হত্যার খবর জানান এবং জিয়া ও আরও দুই সেনা কর্মকর্তার লাশ পাহাড়ে মাটিচাপা দিতে অংশ নেন। পরে ব্রিগেডিয়ার হান্নান শাহর নেতৃত্বে সেনারা লাশ উদ্ধার করে ঢাকায় পাঠান।

গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, মোজাফফরের গ্রেপ্তারের ফলে সরকার চাইলে তার সাজা কার্যকর করতে পারবে এবং জিয়া হত্যার পেছনের ষড়যন্ত্র সম্পর্কে নতুন তথ্য প্রকাশ পেতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।