Web Analytics

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তাঁর এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার রাতে নিউমার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগের পর তিনি মোবাইল ফোনে বাজার ইজারা সংশ্লিষ্ট এক ব্যক্তিকে জানান যে নির্ধারিত কাঁচাবাজার এলাকার বাইরে চাঁদা তোলা যাবে না। তিনি বলেন, কেউ যদি অবৈধভাবে চাঁদা তুলতে যায়, জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি তার দায় নেবেন না।

ফোনালাপে এমপি হাসনাত স্পষ্ট করে বলেন, ইজারাদাররা কেবল নির্ধারিত বাজার এলাকার ভেতরেই টাকা তুলতে পারবেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ব্যবসায়ীদের নির্দেশ দেন, শাহ আলম নামে যিনি চাঁদা তোলেন, তিনি যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসেন, তাকে আটক করে পুলিশে দিতে হবে। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয় বা সহযোগিতা দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শপথ নেওয়ার পর এমপি হাসনাত আব্দুল্লাহ নিজ নির্বাচনি এলাকায় বিভিন্ন গ্রাম পরিদর্শন করছেন এবং জনগণের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। তিনি বিশেষ করে দরিদ্র পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।