Web Analytics

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন থানায় ৫১টি মামলা হয়েছে। শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১২৪ জন, তেজগাঁওয়ে ৯০ জন, ওয়ারীতে ৭১ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিলে ৪৯ জন, লালবাগে ৪১ জন, গুলশানে ৩২ জন এবং রমনায় ২১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অভিযানে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭টি ইয়াবা বড়ি, ২০ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইলফোন, একটি চাপাতি ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।