Web Analytics

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৬তম উপাচার্য হিসেবে প্রফেসর ড. একরামুল হককে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ ঘোষণা করা হয়। তিনি বর্তমান উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর বা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেই পর্যন্ত তার মেয়াদ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। প্রফেসর বদরুজ্জামান গত ৫ আগস্ট সরকার পতনের পর সরকারের এক আদেশে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ড. একরামুল হক বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং ১৯৯৬ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক জার্নালে তার ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।