Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করেছে যে তাদের তেলের ট্যাংকার বা বাণিজ্যিক জাহাজে হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি জানান, ইরানি বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু ও শত্রু জাহাজের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে এবং হামলার নির্দেশের অপেক্ষায় আছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মুসাভি বলেন, আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটগুলো এই অঞ্চলের মার্কিন লক্ষ্যবস্তু ও আগ্রাসী শত্রু জাহাজের দিকে অবস্থান করছে। সাম্প্রতিক এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এসেছে।

এদিকে, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তারের ঘটনায় বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে সিরিয়া। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে জানানো হয়েছে, মানামার নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দেবে দামেস্ক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।