Web Analytics

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়ে মুক্তি দিয়েছে পুলিশ। রোববার দুপুর ১১টার দিকে শাসনগাছা এলাকার বাসা থেকে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করে। রাত ১২টার দিকে তিনি কোতোয়ালি মডেল থানা থেকে মুক্তি পান। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, তবে কোনো মামলা না থাকায় তাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রেজাউলের আটকের পর শাসনগাছা বাস টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর শাসনগাছা টার্মিনালে চাঁদাবাজির অভিযোগে রেজাউল ও তার অনুসারীরা আলোচনায় আসেন। উচ্চ পর্যায়ের নির্দেশে পুলিশ তাকে আটক করে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং রেজাউল একটি বাস স্ট্যান্ডের ইজারা নিয়ে সম্ভবত অতিরিক্ত টাকা আদায় করেছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।