Web Analytics

দিনাজপুরে পৌরসভার নামে চাঁদা আদায়ের অভিযোগে ট্রাকশ্রমিকেরা রোববার সকালে দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। দিনাজপুর ট্রাক মালিক-শ্রমিক যৌথ পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সরকারি কলেজ মোড়, টার্মিনাল রোড, কাঞ্চন ব্রিজসহ শহরের বিভিন্ন প্রবেশপথে অবরোধের কারণে বাস চলাচল বন্ধ হয়ে যাত্রীদের চরম ভোগান্তি হয়।

শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, প্রায় এক মাস ধরে পৌরসভার নাম করে শহরের বিভিন্ন সড়কে চাঁদা তোলা হচ্ছে। তারা এই চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে বলেন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। ট্রাক মালিক গ্রুপের সভাপতি জানান, নির্ধারিত টার্মিনালের পরিবর্তে সড়ক-মহাসড়কে টোলের নামে চাঁদা আদায় করছে পৌর কর্তৃপক্ষ, যা বন্ধের জন্য মৌখিক আপত্তি জানিয়েও ফল পাওয়া যায়নি।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি জানান, সমস্যার সমাধানে আলোচনা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।