Web Analytics

গৃহকর্মীর অবহেলাজনিত মৃত্যুর মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন বুধবার (২২ জুলাই ২০২৬) আসামিপক্ষের সময় আবেদনের পর শুনানির নতুন তারিখ ২ সেপ্টেম্বর নির্ধারণ করেন।

আদালতের বেঞ্চ সহকারী জানান, আসামিপক্ষ পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলাটি ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে ১৫ বছর বয়সী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়। প্রীতির বাবা লুকেশ উরাং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে গত ৩১ মার্চ ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপপরিদর্শক এস এম মাহমুদ রেজা দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলাটি বিচারের জন্য পাঠানো হলে চার মাস কারাভোগের পর তারা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।