Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান টোকিওতে পৌঁছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গার্ড অব অনার শেষে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি সোমবার টোকিও পৌঁছান।

বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। চার দিনের সফরের প্রথম দিনে তারেক রহমান জাপানের শীর্ষ রাজনীতিক, জাইকা এবং মারুবেনি করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।

এসব আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সহযোগিতার বিষয় গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা চান দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী নগরী, কৃষির আধুনিকায়ন, প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল ও উন্নত উৎপাদনশিল্পে। তিনি সহজশর্তে ঋণ, বাজেট সহায়তা এবং চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নেও সহযোগিতা চান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।