Web Analytics

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যেতে বাধা দেওয়া, তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পিপার স্প্রে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

এর আগে বুধবার বিকেলে গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন। তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়। দুপুর দেড়টার দিকে কড়া পুলিশি পাহারায় তাকে আদালতে তোলা হলে তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

রিমান্ড আবেদনে জগলুল পাশাকে মামলার এজাহারনামীয় ১৭ নম্বর আসামি উল্লেখ করে জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদ্ঘাটন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়তার কথা বলা হয়। অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর রাস্তা অবরোধ ও ব্যারিকেড দেওয়া হয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে গুলশান থানায় মামলা হয়। ডিবি ৪ আগস্ট রাত দেড়টায় ভাটারা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।