Web Analytics

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের টেকসই রূপান্তরে অগ্রগতি ও ভবিষ্যৎ প্রস্তুতি তুলে ধরতে বাটেক্সপো ২০২৬-এ বিশেষ ‘ইমপ্যাক্ট জোন’ রাখা হচ্ছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিজিএমইএ। পিডিএসের পৃষ্ঠপোষকতা ও বিজিএমইএর ব্যবস্থাপনায় আগামী ১৮ ও ১৯ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপোর রজতজয়ন্তী সংস্করণ অনুষ্ঠিত হবে।

এই জোনে পরিবেশগত টেকসই উদ্যোগ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনের ক্ষেত্রে পোশাকশিল্পের বিভিন্ন অর্জন প্রদর্শন করা হবে। কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পুনর্ব্যবহার, চক্রাকার অর্থনীতি এবং সম্পদের দক্ষ ব্যবহারে বিশেষ গুরুত্ব থাকবে। লিঙ্গসমতা, শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি, শিশুযত্ন এবং মাতৃসেবাসংক্রান্ত উদ্যোগও এতে তুলে ধরা হবে।

পরিবর্তনশীল ইউরোপীয় ইউনিয়ন নীতিমালা ও বৈশ্বিক সরবরাহব্যবস্থার নতুন চাহিদার সঙ্গে সামঞ্জস্যে ডিজিটাল পণ্য পরিচিতিপত্র এবং ট্রেসেবিলিটি প্রযুক্তিও প্রদর্শিত হবে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, জোনটি জলবায়ু রক্ষা, সম্পদ দক্ষতা ও চক্রাকার অর্থনীতিতে শিল্পের সামগ্রিক পরিবর্তন তুলে ধরবে। সহসভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, কার্বন হ্রাস, শ্রমিককল্যাণ ও ডিজিটাল ট্রেসেবিলিটিতে অগ্রগতি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বস্ত ও দূরদর্শী অংশীদার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।