Web Analytics

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, তৈরি পোশাক ও আবাসন খাতের ব্যবসায়ী হিসেবে নিজ প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিলের অভিজ্ঞতা থাকা একজন ব্যক্তি কতটা নিরপেক্ষভাবে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করতে পারবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, তড়িঘড়ি করে এই নিয়োগ ব্যাংক খাতের সুশাসন ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের বড় অংশ ব্যবসায়ী এবং অনেকেই ঋণগ্রস্ত। এমন প্রেক্ষাপটে একজন ঋণ পুনঃতফসিল অভিজ্ঞ ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ জাতীয় ও আন্তর্জাতিকভাবে নেতিবাচক বার্তা দিতে পারে। টিআইবি মনে করে, এই নিয়োগ সরকারের নির্বাচনি অঙ্গীকারের পরিপন্থী, যেখানে ব্যাংক খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্ত ব্যাংক খাতের স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে, বিশেষ করে বর্তমান অর্থনৈতিক সংকটের সময়ে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।