Web Analytics

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে ১ কেজি ৭৬৫ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মণপ্রতি দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। মুন্নি ফিশ আড়তে মাছটি বিক্রির সময় স্থানীয় পাইকারদের মধ্যে প্রতিযোগিতা হয় এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ফিস ব্যবসায়ী আলহাজ জাকির হোসেন মাছটি ক্রয় করেন।

স্থানীয় ব্যবসায়ী ইমরান হোসেন জানান, বর্তমানে বাজারে ইলিশের সরবরাহ খুবই কম, সাগরে প্রায় মাছ ধরা পড়ছে না। বলেশ্বর নদীতে ধরা পড়া এই ইলিশটি তাই বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। তিনি বলেন, পহেলা বৈশাখ সামনে রেখে বড় ইলিশের চাহিদা কয়েক গুণ বেড়েছে এবং ছোট জাটকা ইলিশও প্রতি মণ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, আগামী মাসে মাছের প্রজনন ও বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ৫৮ দিনের গভীর সমুদ্র মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করবে, যা ভবিষ্যতে বড় আকারের ইলিশের প্রাপ্যতা বাড়াতে সহায়ক হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।