Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশের ভাষা শেখানোর বিষয়েও কাজ শুরু করা হবে। উদ্বোধনী দিনে প্রথম ফ্লাইটে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যান।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেল ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করেছে। তারা ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ায় তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। তাদের মূল মাসিক বেতন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত; নিয়োগকর্তা আবাসন, চিকিৎসা ও অভিবাসনসংক্রান্ত সব ব্যয় বহন করবে।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর এ কর্মসূচি শুরু হলো। বোয়েসেল আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে পাঠানোর পরিকল্পনা করেছে এবং চারটি মালয়েশিয়ান প্রতিষ্ঠানের কাছ থেকে ১ হাজার ৪৮ জন কর্মীর সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে। প্রধানমন্ত্রী কর্মীদের স্থানীয় সংস্কৃতি ও আইন মেনে চলার এবং সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।