Web Analytics

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে বৈষ্ণববিহারী মণ্ডল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত বৈষ্ণববিহারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপালচন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ২৩ দিন আগে উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। দেশে ফেরার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, আহতের শরীরে কয়েকটি স্থানে ক্ষত রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।