Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ডিসিতে ইরান কথিত ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা বাস্তবায়ন করলে দেশটিকে নজিরবিহীন মূল্য দিতে হবে। ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, তাঁর প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে ইরানকে এমন পরিণতি ভোগ করতে হবে, যা আগে কোনো দেশকে করতে হয়নি।

সিএনএন সাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার পরিকল্পনা নিয়ে ইরানের গোয়েন্দা তথ্য রয়েছে। তবে কর্মকর্তাদের ধারণা, তথ্যটি তাৎক্ষণিক হামলার ইঙ্গিত দিচ্ছে না; বরং ভবিষ্যতের জন্য বিকল্প প্রস্তুত রাখার প্রচেষ্টার কথা বলছে।

ইরান এই হামলা পরিকল্পনার খবরকে ভিত্তিহীন ও মনগড়া প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করতেই এ ধরনের সংবাদ ছড়ানো হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রতিবেদনটিকে ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার সঙ্গে তুলনা করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।