Web Analytics

উত্তর কোরিয়া প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোলকে বরখাস্ত করে সামরিক ও ক্ষমতাসীন দলের নেতৃত্বে বড় রদবদল করেছে। কিম জং উনের সভাপতিত্বে শনিবারের বৈঠকে সামরিক নেতৃত্বের কাঠামোগত পুনর্গঠন পরিকল্পনা অনুমোদনের পর এই পরিবর্তন আনা হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ রোববার এ তথ্য জানায়। নো কোয়াং চোলকে দলের অস্ত্রশিল্প বিভাগের প্রথম উপপরিচালক করা হয়েছে।

কোরিয়ান পিপলস আর্মির জেনারেল পলিটিক্যাল ব্যুরোর পরিচালক কিম সং গি নতুন প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন। জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রতিরক্ষা উপদেষ্টা পাক জং চোনকে কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান এবং ক্ষমতাসীন দলের পলিটিক্যাল ব্যুরোর সদস্য করা হয়েছে। কেসিএনএ জানিয়েছে, সামরিক ও দলীয় নেতৃত্বে আরও কয়েকজন কর্মকর্তার পদোন্নতিও হয়েছে।

রদবদলের পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তিতে অগ্রগতির দাবি করেছে পিয়ংইয়ং। শনিবারের এক অনুষ্ঠানে কিম জং উন বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তাদের প্রশংসা করে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা দেন বলে কেসিএনএ জানায়, যদিও অস্ত্রব্যবস্থার বিস্তারিত প্রকাশ করা হয়নি। ৭ থেকে ১১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান জেজু দ্বীপের পূর্ব ও দক্ষিণের আন্তর্জাতিক জলসীমায় ফ্রিডম এজ মহড়ায় অংশ নেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।