Web Analytics

বাগেরহাটের মোংলা নদীতে দীর্ঘদিনের প্রত্যাশার পর দুটি ফেরির বিরতিহীন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি এ সেবার উদ্বোধন করেন। মোংলা ইপিজেড, মোংলা বন্দর ও শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক-কর্মচারী এবং সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় নদী পারাপার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যতদিন না নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও বাসিন্দারা এ সেবাকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা বলেন, নতুন ফেরি সেবা চালুর ফলে মোংলা ইপিজেডের শ্রমিক, বন্দর ও শিল্পাঞ্চলের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে।

এলাকাবাসী ফেরি সেবার পাশাপাশি ঝুলন্ত সেতুর নির্মাণ দ্রুত শুরু করার দাবি জানান। তাদের প্রত্যাশা, এ সেবা মোংলার যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।