Web Analytics

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে সোমবার ঢাকার মিরপুর, আশুলিয়া, কালিয়াকৈর, গাজীপুর ও নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। গাজীপুরের নাওজোর এলাকায় আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত হয় এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজট সৃষ্টি হয়।

নাওজোরে পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড এবং আশুলিয়ায় টিয়ারশেল নিক্ষেপ করে; শ্রমিকরা ইট-পাটকেল ছোড়ে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন। সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুরের সব কারখানা বন্ধ রয়েছে এবং শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশ জানিয়েছে। মিরপুর-১০ থেকে একজন এবং কাফরুল এলাকায় আরও পাঁচজনকে আটকের খবর পাওয়া গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।