Web Analytics

জয়পুরহাটের কালাই থানাধীন টাকাহুত গ্রামের মধুবন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, রোববার সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের হেলাল উদ্দিন, বগুড়া পৌরসভার শারমিন এবং জয়পুরহাট সদরের বাবু কর্মকার।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাকাহুত মধুবন এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।