Web Analytics

রাজধানীর রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে, ৩৪, আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর তাকে আটক করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে মিঠুকে মিরপুর মডেল থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। পুলিশ আরও বলেছে, তিনি পলাতক নেতাদের নির্দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিঠুকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে ওসি হাফিজুর রহমান জানান। মিঠুর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দোলনাপুর গ্রামে। তার বাবা মো. জহিরুল ইসলাম এবং তিনি রাজধানীর পল্লবী এলাকায় বসবাস করতেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।