Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা ও সফট স্কিল বাড়াতে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এক সভায় এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। প্রশিক্ষণে সফট স্কিল, নৈতিকতা, মূল্যবোধ ও জীবনমুখী বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণের বিষয়বস্তু চূড়ান্ত করার আগে শিক্ষার্থীদের দক্ষতার ঘাটতি ও প্রয়োজন নির্ধারণে একটি মূল্যায়ন পরিচালনা করা হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, আগামী তিন মাসের মধ্যে কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এতে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের জন্য দুই দিনের ‘প্রফেশনাল নলেজ শেয়ারিং প্রোগ্রাম’ এবং সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের জন্য সাত দিনের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ চালু করা হচ্ছে।

এ ছাড়া উচ্চশিক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের লক্ষ্যে ইউজিসির কৌশলগত পরিকল্পনা হালনাগাদ করা হচ্ছে, যা সরকারের অগ্রাধিকার ও বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।