Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। সোমবার সকাল পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

নিবন্ধিত প্রবাসীদের মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন পুরুষ এবং ৩৬ হাজার ৪৫৯ জন নারী। দেশভিত্তিক হিসাবে সৌদি আরব থেকে সর্বাধিক ১ লাখ ৩৮ হাজার ৭০৫ জন, কাতার থেকে ৫২ হাজার ১০৯ জন, ওমান থেকে ৩৮ হাজার ৯৯ জন, মালয়েশিয়া থেকে ৩৬ হাজার ৪২৭ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৫০০ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ২৪ হাজার ৫৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

ইসি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। সময়সীমা শেষ হওয়ার আগে নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।