Web Analytics

সরকার ইন্টারনেটের গতি বাড়ানো এবং টেলিটক সেবা গ্রাহকের কাছে সহজলভ্য করতে কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি রবিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, টেলিটক সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এখন সময়ের ব্যাপার, কিছু প্রক্রিয়াগত বিষয় এখনও সম্পন্ন হচ্ছে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, মধুপুর ও ধনবাড়িতে মাদকের ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে, যা সাংবাদিক ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় নির্মূল করতে হবে। সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে মন্ত্রী প্রেসক্লাবের নতুন ভবনের নামফলক উন্মোচন ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।