Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি অভিযোগ করেছেন যে সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। মঙ্গলবার পল্টন-শাহবাগ-রমনা জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ৭০ শতাংশ জনগণের রায় পদদলিত করেছে এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের ১৮০ দিনের সময়সীমার মধ্যে যদি তারা সঠিক সিদ্ধান্ত না নেয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা একসময় প্রতিবেশী রাষ্ট্রের কাছে হারানো হয়েছিল, যা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার হয়। জুলাই সনদ বাস্তবায়ন না করে যদি বিএনপি আবারও স্বাধীনতাকে বিদেশি শক্তির হাতে তুলে দেয়, তবে তার দায়ভার তাদেরই নিতে হবে। তিনি উপস্থিত কর্মীদের ব্যক্তিগত ও দলীয় স্বার্থ ত্যাগ করে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং এতে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।