Web Analytics

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। আসামিরা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ এবং ফয়সাল আহম্মেদ। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার করেছে।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার পুলিশ প্রথমে মনিপুরীপাড়ার কবরস্থান এলাকা থেকে কাজী জহরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার তথ্য অনুযায়ী তেজগাঁও কলেজের সামনে থেকে আরও দুইজনকে এবং উত্তরা পশ্চিম থানার সাপ্পোরো ডেন্টাল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে উচ্চ দামে বিক্রি করত। ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।