Web Analytics

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

আটককৃতরা হলেন ফরহাদ ইসলাম ফাহিম (২০) ও তাজুল ইসলাম সুমন (৩৪), দুজনেই আমানউল্যাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানায়, টহল ডিউটির সময় তিনজন সন্দেহভাজনকে দেখে ধাওয়া দিলে দুইজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। ফাহিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি জানান, আটক দুজন ও পলাতক একজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।