Web Analytics

দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা ও দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, রাজধানীসহ বহু পরীক্ষাকেন্দ্র জলাবদ্ধতায় আক্রান্ত এবং যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা পরীক্ষার অনুকূল পরিবেশ নষ্ট করছে।

বিবৃতিতে বলা হয়, যেকোনো জাতীয় পরীক্ষায় শিক্ষার্থীদের মানসিক স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শিক্ষার্থীদের প্লাবিত ও ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য করা হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। শিবির নেতারা মনে করেন, এমন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়া মানবিক নয় এবং শিক্ষার্থীবান্ধবও নয়।

তারা আরও সতর্ক করেন যে, পরীক্ষার দীর্ঘসূত্রতা ও মাঠপর্যায়ের অব্যবস্থাপনা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই সরকারকে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।