Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম হেফাজতে ইসলামের ৫ মে আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি-সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি বলেন, বিএনপির উচিত ছিল হেফাজতের আন্দোলনে অংশ নেওয়া।

নাহিদ ইসলাম বলেন, গণহত্যাকে হেফাজতের তাণ্ডব হিসেবে প্রচার করা হয়েছে এবং তাদের সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে দেখানো হয়েছে। তিনি দাবি করেন, শাপলা গণহত্যার জবাবদিহি না হওয়ায় ২০২৪ সালে আরেকটি গণহত্যা ঘটেছে এবং উভয় ঘটনার পেছনে অনেকেই ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে ও মানুষ হত্যা করে বন্ধুত্ব গড়া যায় না; দেশের মানুষ একদিন সেই বেড়া উপড়ে ফেলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।