Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। তিনি জানান, নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং এ লক্ষ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপি দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সকাল ১০টায় কর্মশালাটি শুরু হয়। এতে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এমপিরা সকালে এবং সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা বিকেলে অংশ নেন। অভিজ্ঞ সংসদ সদস্যরা নবনির্বাচিতদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন।

কর্মশালায় সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় কমিটির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধান উপস্থাপন করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।