Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, চিঠিটি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আজই পাঠানো হবে।

আমিনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে সাজা দিয়েছে। ট্রাইব্যুনাল তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তি জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের আইনে রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আসামিদের আপিলের সুযোগ থাকে। তাঁর ভাষ্য অনুযায়ী, সেই সময় পার হয়ে যাওয়ায় হাসিনা ও কামাল আর আপিলের সুযোগ পাচ্ছেন না। তাই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আইনি কোনো বাধা নেই বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।