Web Analytics

আফ্রিকার দেশ লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দূতাবাসের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, বুধবার ভোর পাঁচটায় বুরাক এয়ারের ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছাবেন। তাদের মধ্যে ১১৩ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে এবং ৬২ জন বেনগাজীর গানফুদা সেন্টারে আটক ছিলেন। ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন এবং তাজুরা সেন্টার থেকে আসা অভিবাসীদের বিদায় জানান। তিনি লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা জানান।

রাষ্ট্রদূত অভিবাসীদের দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, এ ধরনের অভিবাসন ব্যক্তি, পরিবার ও জাতির জন্য দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।