Web Analytics

চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রবাসী আবছার উদ্দীনের বাড়িতে ১৪ এপ্রিল রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা নগদ ৪ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণ, ল্যাপটপ ও সিসি ক্যামেরার ডিস্কসহ ২০ লাখ টাকারও বেশি মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবছারের ভাই জসিম উদ্দীনের পরিবার সেদিন বিকেলে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে গিয়েছিলেন। রাতে জসিমের ছেলে নাঈমুর রহমান দুর্জয় বাড়িতে ফিরে দরজা খোলা ও আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পান। জানালার গ্রিল কাটা দেখে তিনি পরিবারের সদস্য ও পুলিশকে খবর দেন।

পুলিশের ধারণা, সন্ধ্যার পর যেকোনো সময় ঘটনাটি ঘটেছে। পরিবারটি দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।