Web Analytics

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন নামে পরিচিত এই অভিনেতাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ২৩ জুলাই প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন তারিখ নির্ধারণ করেন। মামলাটি গত বছরের ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় দায়ের করেন।

আসামিদের মধ্যে রয়েছেন সামীরা হক, শিল্পপতি ও সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর প্রথমে অপমৃত্যু মামলা দায়ের করা হলেও পরে আদালতের নির্দেশে তা হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়।

এজাহারে বলা হয়, সালমান শাহকে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার গলায় ও শরীরে দাগ দেখা যায়। তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।