Web Analytics

বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার লক্ষ্যে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে একটি ‘লেটার অব ইনটেন্ট’ (প্রাথমিক সম্মতিপত্র) স্বাক্ষর করেছে। ৯ ডিসেম্বর ঢাকায় বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানগুলো ভবিষ্যতে বাহিনীর ‘ফ্রন্টলাইন ফ্লিট’-এ যুক্ত হবে, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করবে। এই উদ্যোগ দেশের দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

এর আগে সরকার ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল, যেখানে চীনের জে-১০ যুদ্ধবিমান কেনার বিষয়ও আলোচনায় ছিল। নতুন এই চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়ে বৈচিত্র্য আনার পাশাপাশি ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।