Web Analytics

পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় দেশে কিছুই বদলায়নি এবং যারা আগে ঘুষ খেত তারা এখনও ঘুষ খায়। বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউসের ডিএফপি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব ফখরুল বলেন, পরিবর্তন একটি বৈজ্ঞানিক ও চলমান প্রক্রিয়া, তবে আন্দোলন ও যুদ্ধের মধ্য দিয়ে নিয়মতান্ত্রিক পরিবর্তন আনা ভিন্ন বিষয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯৭১ সালে স্বাধীনতার পরও দেশে পরিবর্তনের দাবি উঠেছে। তিনি চীন ও সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার সঙ্গে বাংলাদেশের অবস্থার তুলনা করেন।

তিনি বলেন, পরিবর্তনের কথা বলতে গেলে বারবার প্রাণ দিতে হয়েছে এবং ২০২৪ সালের জুলাইয়ে তরুণরা নিজেদের দাবি নিয়ে নেমে পরে সরকার পরিবর্তনের দাবিতে যুক্ত হয়। এই পরিবর্তনের জন্য অনেক মূল্য দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই ত্যাগ ধারণ করে পরিবর্তনের চেষ্টা না হলে জুলাইয়ের শহীদদের মায়েদের অশ্রু ও রক্তস্রোত অর্থহীন হয়ে যাবে। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম, বিচার বিভাগ ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।