Web Analytics

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়ে সংস্থাটির তীব্র সমালোচনা করেছেন। তিনি জাতিসংঘকে অকার্যকর সংগঠন আখ্যা দেন এবং এর কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। ভাষণের শুরুতেই তিনি বলেন, প্রতিষ্ঠানটি সদিচ্ছার মুখোশধারী আমলাদের একটি শ্রেণিকে টিকিয়ে রাখার সংগঠনে পরিণত হয়েছে।

মাইলেই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অবস্থানেরও সমালোচনা করেন, বিশেষ করে ইসরাইলকে কেন্দ্র করে সংস্থাটির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্যে, যারা নিজেদের মানবাধিকারের রক্ষক হিসেবে তুলে ধরে, তারা এমন স্বৈরশাসক ও শাসনব্যবস্থাকে আশ্রয় দিয়েছে যেখানে নারীদের রাস্তায় পাথর ছুড়ে হত্যার মতো ঘটনা ঘটে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সদস্যরাষ্ট্র নিয়মিতভাবে ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছে। একই সময়ে আফ্রিকায় খ্রিষ্টানদের ওপর সংঘটিত সহিংসতার বিষয়ে তারা নীরব থেকেছে বলেও তিনি দাবি করেন। তাঁর বক্তব্যে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে সমালোচনার পাশাপাশি ইসরাইলের প্রতি সমর্থন উঠে আসে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।