Web Analytics

হিমালয়ে কাদামাটি ও পাথরের বিশাল ধসে নদীতে আকস্মিক বন্যা সৃষ্টি হয়ে নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে প্রাণহানি ৩৯০ ছাড়িয়েছে। গত বুধবারের এই ঘটনায় নেপাল কর্তৃপক্ষ ৩৯২টি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে। তিব্বতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং এক হাজার ৫০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, ট্র্যাকিংয়ে যাওয়া ৩৪ দেশের অন্তত ৬৬৮ বিদেশি পর্যটক নিখোঁজ। তাঁদের মধ্যে ভারতের ১৭৭, যুক্তরাষ্ট্রের ৯০, অস্ট্রেলিয়ার ৩৪, যুক্তরাজ্যের ৩৩ ও কানাডার ২৫ নাগরিক রয়েছেন। বেইজিং বলেছে, নেপালে নিখোঁজদের মধ্যে ১০০ চীনা নাগরিক আছেন। তিব্বতের গিরং কাউন্টিতে ২৬০ বিদেশিসহ ৫৫৮ জন নিখোঁজ।

রাস্তা ও সেতু ধ্বংস হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে; হেলিকপ্টারে মানুষ উদ্ধার ও রসদ পাঠানো হচ্ছে। নেপাল সেনাবাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য উদ্ধারকাজে রয়েছেন এবং আপার ত্রিশূলি প্রকল্পের টানেল থেকে ৩৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ১৫টি জলবিদ্যুৎ প্রকল্পে প্রায় ৪৩১ মেগাওয়াট উৎপাদন বন্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, কানাডা, অস্ট্রেলিয়া ও ভারত সহায়তা দিয়েছে বা ঘোষণা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।