গাজা উপত্যকায় ইসরাইলি ড্রোন হামলায় আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ ওয়াইশাহ নিহত হয়েছেন। তিনি আলজাজিরা মুবাশ্বেরের গাজাভিত্তিক সংবাদদাতা ছিলেন। বুধবার গাজা সিটির পশ্চিমে উপকূলীয় আল-রাশিদ সড়কে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলজাজিরা এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানিয়ে সত্যের কণ্ঠ রুদ্ধ করার ধারাবাহিক নীতির প্রতিফলন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।
এই ঘটনাটি গাজায় সংবাদকর্মীদের ওপর চলমান ঝুঁকি ও সহিংসতার মাত্রা আরও স্পষ্ট করে তুলেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।