Web Analytics

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা কোথায় এবং কতটুকু চলতে পারবে, তা নির্ধারণে সরকার দ্রুত নীতিমালা প্রণয়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার বড় ও প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শুরু হয়েছে। এতে মানুষের যাতায়াতে কিছু সুবিধা তৈরি হলেও নানা ধরনের অসুবিধাও দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

নীতিমালায় এসব রিকশার চলাচলের এলাকা ও সীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি যানবাহনের মান, কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় এতে অন্তর্ভুক্ত থাকবে। জাহেদ উর রহমান বলেন, সরকার খুব দ্রুত নীতিমালা করতে যাচ্ছে এবং এর মাধ্যমে দ্রুত একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে বলে তিনি আশা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।