Web Analytics

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার বিকেলে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি দুপুরে ঢাকায় থেকে বিমানে কক্সবাজারে পৌঁছে বিকেল ৪টায় বালুখালী এলাকার ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতালের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকেও তথ্য নেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‍্যাব-১৫ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, সফরকে কেন্দ্র করে ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এই সফরের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় তুরস্কের ভূমিকা পুনরায় গুরুত্ব পেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।